বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি দোকানের জন্য

আপনি ঘুমান,
দোকান বিক্রি করুক।

ওয়েবসাইট, WhatsApp-Messenger-Instagram-এ AI সেলস বট, এক ক্লিকে কুরিয়ার, ফ্রড চেক আর লাভের হিসাব — আলাদা আলাদা সফটওয়্যারে টাকা নষ্ট না করে একটাতেই সব।

  • ২৪/৭ উত্তর
  • ১০ মিনিটে সেটআপ
  • মাসে ৳৫০০ থেকে
  • যেকোনো সময় বন্ধ
ররহিম ফ্যাশন🤖 AI বট · অনলাইন
রাত ২:১৪ · আপনি ঘুমাচ্ছেন, বট বিক্রি করছে
WhatsAppMessengerInstagramনিজের ওয়েবসাইটSteadfastPathaoRedXCarryBeebKashNagad

এক মিনিটে দেখুন দোকান মালিক কী পান

বিজ্ঞাপনের মেসেজ → বটের অর্ডার → ফ্রড চেক → এক ক্লিকে কুরিয়ার → লাভের হিসাব

যা যা পাচ্ছেন

AI সেলস বট — ৩টা অ্যাপে

WhatsApp, Messenger, Instagram-এ রাত ৩টায়ও উত্তর। বিজ্ঞাপন থেকে এলে সেই প্রোডাক্টগুলোই দেখায়, ছবি দেখে চেনে, সাইজ-মাপ বলে, অর্ডার নেয়।

নিজের ওয়েবসাইট

দ্রুত, মোবাইল-ফ্রেন্ডলি দোকান — বাংলা চেকআউট, সাইজ চার্ট, রিভিউ, রিলস, অফার। বট আর ওয়েবসাইট একই স্টক-দাম জানে।

এক ক্লিকে ৪টা কুরিয়ার

Steadfast, Pathao, RedX, CarryBee। একসাথে ৬০টা অর্ডার টিক দিন, কুরিয়ার বাছুন — বুকিং, ট্র্যাকিং আইডি, COD হিসাব নিজেই।

পাঠানোর আগে ফ্রড চেক

কাস্টমারের আগের ডেলিভারি রেকর্ড এক নজরে। ফেরত দেওয়া কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নিন, টাকা বাঁচান।

অটো ফলো-আপ

দাম জেনে চুপ হয়ে যাওয়া “হট” আর “ওয়ার্ম” কাস্টমারকে Meta-র ২৪ ঘণ্টার নিয়ম মেনে একবার ভদ্রভাবে মনে করিয়ে দেয়।

দরকারে মানুষ

অভিযোগ, রিফান্ড বা বিশেষ অনুরোধে বট আপনাকে ডাকে, কারণসহ। আপনার হয়ে উত্তরের খসড়াও লিখে দেয়।

বান্ডেল অফার

“২টা নিলে ৳১০০ ছাড়” — লাভের হিসাব রেখে নিজেই ছাড় কাটে, ওয়েবসাইট আর বট দুই জায়গায়।

আসল লাভ-ক্ষতি

প্রোডাক্টের খরচ, ডেলিভারি, রিটার্ন, বিজ্ঞাপন বাদ দিয়ে আসল লাভ। কোন অর্ডার কোন চ্যানেল থেকে — সব আলাদা।

bKash / Nagad অ্যাডভান্স

চাইলে ডেলিভারি চার্জ বা অ্যাডভান্স নিন — কাস্টমার TrxID দেয়, আপনি এক ক্লিকে যাচাই করেন। SMS, ইনভয়েস, অসম্পূর্ণ অর্ডারও আছে।

অন্যগুলোর সাথে পার্থক্য

শুধু চ্যাটবটশুধু ওয়েবসাইটDokanGo
নিজের ওয়েবসাইট—✓✓
WhatsApp + Messenger + Instagram বট✓—✓
বট ওয়েবসাইটের স্টক-দাম জানেআলাদা আপডেট—✓
এক ক্লিকে ৪টা কুরিয়ার—কিছু✓
পাঠানোর আগে ফ্রড চেক—কিছু✓
বট আর ওয়েবসাইটের অর্ডার এক লিস্টে——✓
লাভ-ক্ষতির হিসাব——✓
বান্ডেল অফার (২টা নিলে ছাড়)—কিছু✓

১০ মিনিটে চালু

  1. ০:০০

    সাইন আপ

    দোকানের নাম, মোবাইল, ইমেইল

  2. ০:০২

    প্রোডাক্ট তুলুন

    ছবি, দাম, সাইজ, স্টক

  3. ০:০৫

    পেজ কানেক্ট

    Facebook + Instagram এক ক্লিকে

  4. ০:০৭

    WhatsApp + কুরিয়ার

    নম্বর আর কুরিয়ারের API key

  5. ০:০৯

    টেস্ট মেসেজ

    নিজে মেসেজ দিয়ে বট দেখুন

  6. ১০:০০

    বিক্রি শুরু

    বিজ্ঞাপন চালান, অর্ডার আসুক

দাম

কোনো সেটআপ ফি নেই। মাসে মাসে, যেকোনো সময় বন্ধ।

স্টার্টার

৳৫০০/মাস

নতুন দোকানের জন্য

  • নিজের ওয়েবসাইট (dokangobd.com/আপনার-দোকান)
  • অর্ডার ম্যানেজমেন্ট + ইনভয়েস
  • এক ক্লিকে কুরিয়ার (৪টা কুরিয়ার)
  • ফ্রড চেক
  • Meta Pixel
শুরু করুন
সবচেয়ে জনপ্রিয়

গ্রোথ

৳১,৫০০/মাস

  • স্টার্টারের সব কিছু
  • সাবডোমেইন (আপনার-দোকান.dokangobd.com)
  • AI সেলস বট — WhatsApp, Messenger, Instagram
  • অটো ফলো-আপ (হট/ওয়ার্ম)
  • বান্ডেল অফার, SMS ক্যাম্পেইন
  • লাভ-ক্ষতির হিসাব
শুরু করুন

প্রো

৳৩,০০০/মাস

বড় দোকান ও ব্র্যান্ড

  • গ্রোথের সব কিছু
  • নিজের ডোমেইন (yourshop.com) + SSL
  • Conversion API (বিজ্ঞাপনের ভালো রেজাল্ট)
  • স্টাফ অ্যাকাউন্ট
  • সেটআপ আমরা করে দিই
শুরু করুন

AI বটের খরচ আলাদা, যতটুকু ব্যবহার ততটুকু — সাধারণত প্রতি উত্তরে কয়েক পয়সা। ড্যাশবোর্ডে প্রতিদিনের খরচ দেখা যায়।

কীভাবে কানেক্ট করবেন

প্রশ্ন-উত্তর

বট ভুল উত্তর দিলে কী হবে?

বট শুধু আপনার প্রোডাক্ট লিস্ট, দাম, স্টক আর আপনার দেওয়া নিয়ম থেকে উত্তর দেয়। না জানলে বানিয়ে বলে না — আপনাকে ডাকে, কারণসহ। যেকোনো চ্যাটে “আমি উত্তর দেব” চাপলে বট থেমে যায়।

Facebook পাসওয়ার্ড দিতে হবে?

না। Facebook-এর নিজের “Continue with Facebook” দিয়ে পেজ কানেক্ট হয়। পাসওয়ার্ড আমরা কখনো চাই না।

WhatsApp নম্বর ব্যান হবে না তো?

আমরা Meta-র অফিসিয়াল WhatsApp Cloud API ব্যবহার করি — আনঅফিসিয়াল QR-স্ক্যান নয়। তাই নিয়ম মেনে চললে ব্যানের ঝুঁকি নেই।

কোন কোন কুরিয়ার আছে?

Steadfast, Pathao, RedX, CarryBee। নিজের মার্চেন্ট অ্যাকাউন্টের API key দিলেই এক ক্লিকে বুকিং হয়।

নিজের ডোমেইন লাগাতে পারব?

হ্যাঁ, প্রো প্ল্যানে। ডোমেইনে দুটো DNS রেকর্ড বসালেই হয় — গাইডে ধাপে ধাপে দেখানো আছে, না পারলে আমরা করে দিই।

ক্যাশ অন ডেলিভারি আর অ্যাডভান্স?

COD তো আছেই। চাইলে bKash/Nagad-এ ডেলিভারি চার্জ বা অ্যাডভান্স নিতে পারেন — কাস্টমার TrxID দেয়, আপনি যাচাই করেন।

কতদিনে চালু হবে?

সাইন আপের পর আমরা দেখে অনুমোদন দিই, সাধারণত কয়েক ঘণ্টায়। তারপর প্রোডাক্ট তোলা আর কানেক্ট করা ১০–৩০ মিনিটের কাজ।

বন্ধ করলে আমার ডেটার কী হবে?

যেকোনো সময় বন্ধ করতে পারেন। চাইলে অর্ডার আর কাস্টমার লিস্ট দিয়ে দিই, তারপর মুছে ফেলি।

আজ রাতের মেসেজগুলো বটকে সামলাতে দিন।

সাইন আপ করুন — অনুমোদনের পর ড্যাশবোর্ডে ঢুকে সব সেট করুন। আটকে গেলে আমরা করে দিই।